মালদা

মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হল পুরাতন মালদা পৌরসভার ৮ নং ওয়ার্ডে

মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হল পুরাতন মালদা পৌরসভার ৮ নং ওয়ার্ডে। মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি শিবিরের উদ্বোধন করা হয় শনিবার। এই উদ্বোধনী শিবিরে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, স্থানীয় কাউন্সিলার অনুসুয়া দাস, গৌড় মহাবিদ্যালয়ের অধ্যাপিকা সুস্মিতা সোম সহ অন্যান্যরা।

        জানা যায়, দুইদিন ব্যাপী এই প্রস্তুতি শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় শনিবারে। এই শিবিরে দুইদিন ধরে শিক্ষকেরা ক্লাস নেবেন। ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে।
        
        শিবিরের উদ্যোগক্তা জানায়, জীবনের শুরুর সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক। অন্য স্কুলে গিয়ে পরীক্ষায় বসতে হবে। তাই মাধ্যমিক পরীক্ষার প্রাক মুহূর্তে এই প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয়েছে।